AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৩ পিএম, ২৮ মার্চ, ২০২৬

সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী সোমবার (৩০ মার্চ) ‘ক্রীড়া কার্ড’ ও ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, যারা দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন পদক অর্জন করেছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ভাতা দেওয়া হবে। একই সঙ্গে তাদের স্বীকৃতি দিতে প্রদান করা হবে ‘ক্রীড়া কার্ড’।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে ক্রীড়া খাতের উন্নয়নে আরও কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের ৪৯৫টি উপজেলায় পর্যায়ক্রমে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধারে কাজ করছে মন্ত্রণালয়।

সরকারের এই উদ্যোগকে ক্রীড়াবিদদের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!