AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৫:৫৬ পিএম, ২৭ মার্চ, ২০২৬

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

সব ধরনের অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার চেতনাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার বহু বছর পরও দেশবিরোধী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ ধরনের শক্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির অন্য নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং তা অন্য কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!