AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্মৃতিসৌধে শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫০ এএম, ২৬ মার্চ, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহীদ বেদী শ্রদ্ধার ফুলে ভরে ওঠে। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল বাড়তে থাকে। নানা শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাচ্ছেন।

মানিকগঞ্জের স্কুল শিক্ষক রবিউল আলম বলেন, প্রতিবছরের মতো এবারও তিনি স্মৃতিসৌধে এসেছেন। “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, তাদের কাছে আমরা চিরঋণী,” বলেন তিনি।

অন্যদিকে কলেজ শিক্ষার্থী তানজিন আফরোজা জানান, বন্ধুদের সঙ্গে স্মৃতিসৌধে এসে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। “তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি,” বলেন তিনি।

এর আগে ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!