AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬০ দিনের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩১ পিএম, ২৫ মার্চ, ২০২৬

৬০ দিনের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (২৫ মার্চ) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

এ সিদ্ধান্তের পেছনে সরকারের নির্বাচনী অঙ্গীকারের কথাও উল্লেখ করা হয়েছে। শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বৃদ্ধি, শিক্ষার্থীদের গবেষণায় সহায়তা এবং ডিজিটাল বৈষম্য কমাতে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!