AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৪ পিএম, ১৬ মার্চ, ২০২৬

র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!