ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে বিকেল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল অধিবেশনের কার্যক্রম শেষে সংসদ মুলতবি করা হবে এবং তা ২৮ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। এরপর ২৯ মার্চ পুনরায় অধিবেশন শুরু হয়ে টানা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
তিনি আরও জানান, প্রথম অধিবেশনে কোন কোন বিষয় সংসদে উপস্থাপন করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্কারসংক্রান্ত বিষয়ও সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়। এতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

