AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩২ পিএম, ১২ মার্চ, ২০২৬

সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ যেন কোনোভাবেই ব্যক্তিগত চরিত্র হননের কেন্দ্র না হয়। বরং এটি জনকল্যাণ ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনার স্থান হওয়া দরকার।


বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে  তিনি বলেন, “২৪ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের সংসদ গঠিত হয়েছে। তাই আমরা সরকারবিরোধী ভেদাভেদ নয়, সুবিচারের প্রত্যাশা করি।” তিনি দেশের বিভিন্ন আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিশেষভাবে ২৪ জুলাইয়ের আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

ডা. শফিকুর রহমান নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সংসদকে নিরপেক্ষভাবে পরিচালনা করবেন। তিনি বলেন, “আপনি যদিও একটি দল থেকে নির্বাচিত হয়েছেন, তবে আমরা মনে করি, সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না। স্পিকারের কাছে  আমরা সুবিচার পাবো।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৫ বছর অতিক্রম হলেও দেশের সংসদীয় রাজনীতি সবসময় কার্যকর ছিল না। অনেক সময় সংসদ ফ্যাসিবাদের প্রভাবে গঠনমূলক ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সংসদকে তিনি গতিশীল ও কার্যকরভাবে পরিচালিত হওয়ার আশা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, তরুণ সংসদ সদস্যদের থেকে গঠনমূলক রাজনীতি ও ইতিবাচক উদ্যোগের প্রত্যাশা রাখা যায়। তিনি উল্লেখ করেন, সংসদ যেন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অন্যায় ও অসঙ্গতির সমাধান করতে ভূমিকা রাখে। বক্তৃতার শেষ দিকে তিনি স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!