AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্যসচিব বাশার


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০৬:৫৭ পিএম, ১৯ জুন, ২০২৬

কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্যসচিব বাশার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে। সদস্যসচিব হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবুল বাশার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আতিকুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দীন অন্তর, সাগর আহমেদ, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওন।

নবগঠিত কমিটির সদস্যসচিব আবুল বাশার বলেন, তাঁকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে দীর্ঘদিন তাঁর পাশে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা–কর্মীদের ধন্যবাদ জানান। তিনি কমিটিতে মনোনীত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক প্রক্রিয়ার পর এ কমিটি গঠিত হয়েছে। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


একুশে সংবাদ/এ.জে

Link copied!