AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৮ বছর পর পর্দায় ধানুশ-পল্লবী জুটি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১১ পিএম, ১৯ জুন, ২০২৬

৮ বছর পর পর্দায় ধানুশ-পল্লবী জুটি

আট বছর পর ফের রুপালি পর্দায় জুটি হয়ে ফিরছেন ধানুশ-পল্লবী জুটি।  মূলত, রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘ওম’- দেখা মিলবে এই জুটিকে। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার; নির্মাতা যাকে নাম দিয়েছেন ‘ওম ফার্স্ট স্ট্রাইক’।

ফার্স্ট লুকটি প্রকাশ হতেই দক্ষিণী সিনে প্রেমীদের মাঝে উন্মাদনা ওঠে তুঙ্গে। জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও।

টিজারে দেখা যায়, ঘন জঙ্গল, পাহাড়ি এলাকায় একদল আতঙ্কিত গ্রামবাসীকে দেখা যায়। এরপরই বৃষ্টির মতো বৈরি আবহাওয়ার মতো এক পরিবেশে ধানুশের নাটকীয় প্রবেশ ঘটে।

শুরু হয় দুর্দান্ত অ্যাকশন; প্রতিপক্ষকে পরাস্ত করেন ধানুশ। টিজারের শেষের দিকে ধানুশকে একটি বিশাল অস্ত্র মাথার ওপর তুলে ধরতে দেখা যায় এবং পর্দায় ভেসে ওঠে সিনেমার নাম ও মুক্তির তারিখ।

যদিও রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই সিনেমার আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু সাই পল্লবীকে টিজারে দেখা যায়নি। তবে সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম মেগাস্টার মামুট্টি এবং শ্রীলীলা।

উল্লেখ্য, সাই পল্লবী এর আগে এই পরিচালকের ‘আমরণ’ সিনেমায় কাজ করেছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!