AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গ্রামীণ যোগাযোগে নতুন গতি

১৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন



১৫০০ মিটার  এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শুক্রবার (১৯ জুন) দুপুরে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ১৫০০ মিটার দীর্ঘ সড়ক নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হওয়ার পথে হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​অনুষ্ঠানে স্থানীয় জনগণের উদ্দেশে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, "বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে বদ্ধপরিকর। গ্রামীণ জনপদের সাধারণ মানুষ, কৃষক ও শিক্ষার্থীদের যাতায়াত সহজতর ও নিরাপদ করাই আমাদের মূল লক্ষ্য। নীলকমল ইউনিয়নের এই সড়কটি টেকসই করার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের একটি প্রাণের দাবির বাস্তবায়ন ঘটছে।"

​কাজের গুণগত মান নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "সরকারি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইটের ব্যবহার হতে হবে জনগণের ট্যাক্সের টাকার সঠিক মূল্যায়ন। ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টরা যদি কাজের মানে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি করেন, তবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে হবে।"

​তিনি আরও জানান, হাইমচরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধা নিশ্চিতে পর্যায়ক্রমে উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের আওতায় আনা হবে।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সিকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার শত শত মানুষ।

​উদ্বোধন শেষে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক নির্মাণাধীন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের কাজের মান ঠিক রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!