AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন কায়সার কামাল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৩ এএম, ১২ মার্চ, ২০২৬

ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে এবং তা কায়সার কামালের। তিনি এই দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন বলেও জানান সভাপতি।

পরে সভাপতি সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান। তিনি কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে প্রস্তাব করেন এবং প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।

প্রস্তাবটি সংসদে উত্থাপনের পর কণ্ঠভোটে সমর্থন লাভ করে। এর মাধ্যমে কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

 

 

একুশে সংবাদ/এ.জে

 

Link copied!