AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোটের থাকছে না


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৯ পিএম, ১১ মার্চ, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোটের থাকছে না

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট আয়োজনের কোনো পরিকল্পনা নেই।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে ভোটের আগে ও পরে মোট আট দিন আনসার সদস্য মোতায়েন রাখা হবে বলেও জানান ইসি সচিব।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!