দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদযাপিত হয়েছে জাতীয় পাট দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে পাট খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারের মাধ্যমে পাটক্ষেত উন্নয়নে গবেষণা, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা, পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধি সহ সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উদ্দীপনা দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান:
ড. মো. নুরুল ইসলাম – পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/উদ্ভাবক
মো. শাহানুর আলম সেন্টু – সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি
মো. আব্দুস সামাদ মন্ডল – সেরা পাট উৎপাদনকারী চাষি
জুট মিলস লিমিটেড – পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান
হেলাল আহমেদ (জুট মিলস লিমিটেড) – পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
আকিজ জুট মিলস – পাটের সুতা উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান
গোলাম মুর্শিদ বাপ্পী (আকিজ জুট মিলস) – পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
আকিজ জুট মিল – বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল
ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি – বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান
সিইও তরঙ্গ – বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা
মো. রাশেদুল করিম মুন্না – বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা
প্যানসিয়া কার্বন লিমিটেড – সেরা চারকোল রফতানিকারক প্রতিষ্ঠান
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

