AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়কমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়কমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনে ভাড়া বৃদ্ধি করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদে ভাড়া বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি ও বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মাণাধীন টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, পরিবহন খাতকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে—ঈদ উপলক্ষে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যাত্রীদের হয়রানি বন্ধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার চায় এবারের ঈদযাত্রা হোক স্বস্তিদায়ক ও নিরাপদ। যেসব স্থানে যানজটের আশঙ্কা রয়েছে বা যেখানে শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা থাকে, সেসব এলাকায় বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।

শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে অবহিত করা হবে। একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও যেসব করণীয় রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!