AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বগুড়া সফর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে।

জানা যায়, পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসককে সভাপতি করে একটি জেলা কমিটি এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে একটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও পৃথক কমিটি করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি উপকারভোগী পরিবার মাসে দুই হাজার পাঁচশ টাকা করে আর্থিক সহায়তা পাবে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের এ কর্মসূচির প্রধান লক্ষ্য করা হয়েছে।

প্রতিটি পরিবার থেকে একজন নারীকে কার্ডধারী হিসেবে নিবন্ধন দেওয়া হবে। নির্ধারিত ওয়ার্ডে যোগ্য হিসেবে চিহ্নিত সব পরিবারই এই কার্ড পাওয়ার সুযোগ পাবে। প্রাথমিকভাবে চার মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলবে। সফল হলে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!