AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৩ এএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নাগরিক হিসেবে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে এখন এই হত্যাকাণ্ডের পেছনের বাস্তবতা অনেকটাই স্পষ্ট হয়েছে।

May be an image of monument and text

প্রধানমন্ত্রী আরও বলেন, ঘটনার পরপরই বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হয়েছিল। তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা, সাহস ও গৌরবের প্রতীক।

ভবিষ্যতে যেন আর কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে—সে লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করাই হোক জাতীয় শহীদ সেনা দিবসের অঙ্গীকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!