AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে মাকে ভরণ-পোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ইমাম কারাগারে



চাঁদপুরে মাকে ভরণ-পোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ইমাম কারাগারে

সন্তানের কাছে পরম আশ্রয় পাওয়ার কথা থাকলেও, চাঁদপুরের শাহরাস্তিতে নিজের মায়ের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে এক ইমাম ও কথিত ইউটিউব বক্তার বিরুদ্ধে।

মায়ের ভরণপোষণ না দেওয়া এবং টাকা না দিলে নির্যাতনের দায়ে অভিযুক্ত আবু ইউছুফ পাটোয়ারীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

​সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শাহরাস্তি মডেল থানা পুলিশ। মঙ্গলবার তাকে চাঁদপুরের বিচারিক আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করলেও, বিচারক তা নামঞ্জুর করে অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

​গ্রেপ্তারকৃত আবু ইউছুফ পাটোয়ারী স্থানীয় একটি মসজিদের ইমাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বক্তা হিসেবে পরিচয় দিতেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তের মা রোকেয়া বেগম (৬০) দীর্ঘদিন ধরে সন্তানের অবহেলা ও নির্যাতনের শিকার হয়ে আসছেন। মা অভিযোগ করেন, তার ছেলে নিয়মিত ভরণপোষণ কিংবা চিকিৎসার দায়িত্ব পালন করেন না। বরং উল্টো মায়ের কাছ থেকে প্রায়ই টাকা দাবি করতেন। চাহিদামতো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

​এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী মায়ের অভিযোগের প্রেক্ষিতে ‍‍`পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩‍‍`-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। আমরা অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।’

​সমাজের একজন ধর্মীয় ব্যক্তিত্ব ও বক্তা হিসেবে পরিচিত হয়েও নিজের মায়ের প্রতি এমন অমানবিক আচরণে স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!