AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর বনানীতে অবস্থিত সমাধিতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। জিয়ারত শেষে মহান আল্লাহর দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

May be an image of text

এর আগে একই দিন সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে এক মিনিট নীরবতা পালন করেন।

May be an image of temple

পরবর্তীতে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মিলিতভাবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!