AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪



মান্দায় ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীত পাশে অবস্থিত মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার বড়পই গ্রামের জাহিদুল হক ইমন (২৫), চক কুসুম্বা গ্রামের হাফেজ আলী (৪৫), পাকুরিয়া ভারশোঁ গ্রামের মুস্তাকিম (৩৪) এবং রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার রনি (৩৬)। বর্তমানে রনি মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলার একটি কক্ষে কয়েকজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।

পরে ডিবি পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে চারজনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮টি পাতায় থাকা মোট ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

থানা পুলিশ জানিয়েছে, রোববার (৭ জুন) দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!