AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় শিশুর হাত-পা বিচ্ছিন্ন


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:০৮ পিএম, ৭ জুন, ২০২৬

রাজশাহীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় শিশুর হাত-পা বিচ্ছিন্ন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার  (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার হরিতলা গ্রামের বাসিন্দা খুরশীদ আলমের ছেলে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে সে দুর্গাপুরের কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি ফেরার প্রস্তুতির সময় সড়কের পাশে অবস্থান করছিল শিশুটি। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার শরীরের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দিচ্ছেন।

ঘটনার পর উত্তেজিত জনতা ট্রলিটি আটক করে। এ সময় চালকও আহত হন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!