AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৮:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাউফলে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির জন্য জীবন দেওয়া সকল শহীদ এবং মুসলিম উম্মাহর সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সঠিক পথে দেশ পরিচালনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয় এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর বাউফল উপজেলার মধ্য মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহাম্মেদ লেনিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ খান, মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এইচ এম রুমান হোসেন, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান খান, মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন গাজী এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হাছান, রায়হান রাফি, রনি, রেদোয়ান, সম্রাট, সাঈদ, মমিন, কাইয়ুমসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সামুয়েল আহাম্মেদ লেনিন, রুমান হোসেন, রবিউল ইসলাম, কামরুজ্জামান বাবু, লিমন মৃধা এবং এমদাদুল আলম অলি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!