নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় এ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করা হবে।
এদিকে সচিবালয়ের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তুতি চলমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ও প্রশাসনে তৎপরতা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শপথ গ্রহণের মধ্য দিয়েই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

