জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এ ভাষণ দিচ্ছেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। একই সঙ্গে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও ভাষণটি সম্প্রচারিত হচ্ছে।
এর আগে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে জাতির সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং নাগরিকদের প্রতি আহ্বান ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

