মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদে রাখব বলে জানান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
তিনি জানান, এ জনপদে এক ইঞ্চি সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিবো না। ভবিষ্যতে মোরেলগঞ্জ-শরণখোলার রাজনীতির কারনে কাউকে নির্যাতন হতে দেওয়া হবে না। বিগত ১৬ বছর সরকারের নির্যাতন সইতে হয়েছে। আমি আরও অঙ্গিকার করতেঝি ইনশাআল্লা দুঃসময়ের সাথিদের ভুলে যাবো না।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারইখালী ইউনিয়নে সুতালড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল আলীম।
প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম। বারইখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোহিবুল্লাহ রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদৎ হোসাইন, হাফেজ সুলতান আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

