রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্রশিক্ষণ মহড়ার সময় একটি কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, রুশ বিমান বাহিনীর একটি টুপোলেভ টু-২২এম৩ বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইরকুটস্ক ওব্লাস্টে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানে থাকা চারজন ক্রু সদস্যই সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
বিধ্বস্ত হওয়া টু-২২এম৩ বিমানটি সোভিয়েত আমলে তৈরি একটি সুপারসনিক দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা এখনও রাশিয়ার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, এই ধরনের বোমারু বিমান অতীতে সিরিয়া এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

