AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
এক্স অ্যাকাউন্ট হ্যাক

ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৮ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে এখনো জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ছরওয়ারে আলমকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে জামায়াত আমিরের এক্স হ্যান্ডল হ্যাককারীকে ধরতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য।

পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকা  সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!