র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ঢাকা ডেমরা হতে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ`সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে র্যাব-১১এর কোম্পানি কমান্ডার মোঃ নাঈম উল হকের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ২১ জুলাই তারিখ রাত ১২.৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকার একতাভবন এর ৬ষ্ঠ ও ৭ম তলার ফ্লাটের মধ্যে অভিযান পরিচালনা করে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ`সহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামি হলো ১। মোঃ ইদ্রিস (৫৩), পিতা- মৃত শুকুর আলী, ২। মোঃ হৃদয় (২০), পিতা- মোঃ লিটন, ৩। মোঃ ফয়সাল (২১), পিতা-মৃত দুদু মিয়া, ৪। মোঃ ইয়াসিন (২১), পিতা-ইদ্রিস, (১ নং আসামির ছেলে) সর্ব সাং- সাং- চনপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।
গ্রেফতার মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। আসামিরা দীর্ঘদিন ধরে অত্র এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
গ্রেফতার আসামীরা আরো জানায় যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপি ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

