আগামী ২০২৭ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে সরকার। গত বছরের তুলনায় বিমান ভাড়া ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে—হজ প্যাকেজ-১: ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা,হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী): ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ।
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৫ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বিমান ভাড়া কমানোর ফলে হজযাত্রীদের সামগ্রিক ব্যয় কিছুটা কমবে এবং হজযাত্রা আরও সাশ্রয়ী হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

