AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাইলস্টোন ট্রাজেডি

৩৬টি অপারেশনের পর বাড়ি ফিরল শিক্ষার্থী আবিদ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৩৬ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

৩৬টি অপারেশনের পর বাড়ি ফিরল শিক্ষার্থী আবিদ

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবিদুর রহিম (১২) দীর্ঘ ছয় মাস চিকিৎসা শেষে অবশেষে পরিবারের কাছে ফিরেছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হওয়ার পর তার শরীরে মোট ৩৬টি অস্ত্রোপচার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। তিনি জানান, ধারাবাহিক চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে আবিদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

আবিদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে। পরিবারসহ সে বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করত। আবিদের বড় বোন রাইসা (১৩) মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে এবং আবিদ নিজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বিমান দুর্ঘটনায় আবিদের দুই হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশে প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়। এছাড়া তার শ্বাসনালীতেও গুরুতর ক্ষতি হয় বলে চিকিৎসকরা জানান।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন এবং অন্তত ১২৪ জন আহত হন। তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার জন্য পাইলটের উড্ডয়নজনিত ত্রুটিকে দায়ী করা হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!