AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসিতে আপিল শুনানিতে হট্টগোল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৬ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

ইসিতে আপিল শুনানিতে হট্টগোল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে নির্বাচন কমিশনে (ইসি) হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানি চলাকালে এ পরিস্থিতির উদ্ভব হয়। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে তার প্রার্থিতা নিয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছিল।

শুনানিকালে ইসি সংশ্লিষ্ট জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্পষ্ট করার জন্য ব্যাখ্যা চান। আইনজীবীদের বক্তব্য গ্রহণের শেষ পর্যায়ে কমিশন দুপুরে প্রায় আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি ঘোষণা করে।

কমিশন সদস্যরা সভাকক্ষ ত্যাগ করার পর মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া আইনজীবীরা জড়ো হন। এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনার মধ্যে সেখানে উপস্থিত ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধীপক্ষের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত আপিল শুনানিও একই দিনে হওয়ার কথা রয়েছে।

এদিকে আরেক আপিলের শুনানির জন্য উপস্থিত কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্যে আপত্তি জানান। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

পরবর্তীতে আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় তার ছেলে তাবিথ আউয়াল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিরতির পর পুনরায় শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ উত্থাপন করে বলেন, আব্দুল আউয়াল মিন্টু তাকে গালিগালাজ করেছেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!