AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:২৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি আপাতত তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, আগামী তিন মাস এনইআইআর কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়েু সময়ের পর পুনরায় পদ্ধতিটি চালু করা হবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটক ১১ জনকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে এনইআইআর কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দিষ্ট কারণ কিংবা ভবিষ্যৎ করণীয় সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এনইআইআর পদ্ধতির মাধ্যমে দেশে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধনের আওতায় আনা হয়, যা অবৈধ বা চোরাই হ্যান্ডসেট শনাক্তে সহায়ক। তিন মাসের জন্য এই কার্যক্রম বন্ধ থাকায় মোবাইল ফোনের বাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যবসায়ী মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!