AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
খালেদা জিয়ার মৃত্যু

আজ সাধারণ ছুটি, তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০২ এএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

আজ সাধারণ ছুটি, তিন দিনের রাষ্ট্রীয় শোক শুরু

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সরকার। একই সঙ্গে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—অর্থাৎ ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি—রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রীয় শোক চলাকালে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!