AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনায় লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩৭ এএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

মেঘনায় লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে ঢাকামুখী দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে ঢাকাগামী লঞ্চ ‘জাকির সম্রাট–৩’-এর সঙ্গে ‘অ্যাডভেঞ্চার–৯’ নামের আরেকটি লঞ্চের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় একজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর একজন গুরুতর আহত অবস্থায় লঞ্চে করেই ঢাকার উদ্দেশে নেওয়া হলে মোহনপুর এলাকায় পৌঁছানোর পর তার মৃত্যু হয়। তবে তারা কোন লঞ্চের যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর লঞ্চ দুটি ঢাকার সদরঘাটে পৌঁছায় এবং নিহতদের মরদেহ সেখানেই নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনার পর নৌপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!