AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার

ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও স্বাভাবিক রাখতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, অর্থনৈতিক বিষয় ও রাজনৈতিক সম্পর্ককে আলাদা দৃষ্টিতে দেখাই যুক্তিযুক্ত। বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে কূটনৈতিক বাস্তবতা কাজ করে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি না করে যদি ভিয়েতনাম থেকে আনা হয়, তাহলে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা অতিরিক্ত ব্যয় হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পুরোপুরি খারাপ অবস্থায় রয়েছে—এমনটি বলা ঠিক হবে না। তবে সরকার চায়, এই সম্পর্ক কোনোভাবেই অস্বাভাবিক পর্যায়ে না যাক।

প্রধান উপদেষ্টা নিজেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশের সঙ্গে বৈরী বা তিক্ত সম্পর্ক প্রত্যাশা করে না।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক স্বার্থ ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও স্থিতিশীল ও কার্যকর হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!