AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪২ এএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

দেশের ২৬তম প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ করে আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। এর পরদিন ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তিনি প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীর সন্তান, যিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি অনার্স) ও স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৮৫ সালে তিনি বিচারিক আদালতে আইন পেশায় যুক্ত হন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি ওই পদে শপথ গ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!