AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিঙ্গাপুরে অবতরণ করেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১২ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুরে অবতরণ করেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানো এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। পরে দুপুর দেড়টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।

ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। চার ঘণ্টার উড্ডয়নের পর সিঙ্গাপুরে পৌঁছালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে। ঢাকার এয়ারকেয়ার হাসপাতালের এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনা করে এই দীর্ঘ যাত্রার অনুমতি দিয়েছেন।

ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, এবং সেই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ও হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয়, হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে।

গত দুদিন ধরে সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার বিষয়টি সমন্বয় করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টা অবহিত হন।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি দেশের জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!