AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই’ — ডিবি প্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৮ পিএম, ১২ নভেম্বর, ২০২৫

‘লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই’ — ডিবি প্রধান

রাজধানীতে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থান নেবে।

বুধবার (১২ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান এ মন্তব্য করেন।

তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অপতৎপরতার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

শফিকুল ইসলাম বলেন, “আমরা শুধু মাঠের কর্মীদেরই নয়, নেপথ্যে যারা পরিকল্পনা করছে তাদেরও গ্রেপ্তার করছি। সোশ্যাল মিডিয়ায় যারা উসকানিমূলক পোস্ট বা নির্দেশনা দিচ্ছে, তাদের প্রতিও নজরদারি বাড়ানো হয়েছে।”

তিনি আরও জানান, “কিছু ব্যক্তি সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও বানাচ্ছে। এমনকি রিকশাচালকদের অর্থ দিয়ে স্লোগান দিতে বাধ্য করা হয়েছে, পরে সেটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, এসব মানুষ নিরীহ ও অপরাধমুক্ত।”

ডিবিপ্রধান বলেন, “আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এসব কার্যকলাপ প্রতিহত করা হবে। নাগরিকদের অনুরোধ করছি, গুজবে কান না দিয়ে শান্ত থেকে পুলিশকে সহযোগিতা করুন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!