AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অ্যাটর্নি জেনারেল

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে নিষ্পত্তি হবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৫ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে নিষ্পত্তি হবে

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের সার্টিফায়েড কপি চেয়ে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। কপি হাতে পেলেই আপিল বিভাগে আবেদন দাখিল করা হবে। তিনি আরও বলেন, বিষয়টির সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় আপিল বিভাগেই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন।

রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার বিষয়টি পুনর্বহাল করা হয়। পাশাপাশি সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনীগুলোকে সাংবিধানিকভাবে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করে বাতিল করা হয় এবং ১৯৭২ সালের মূল বিধান পুনরুজ্জীবিত করা হয়।

হাইকোর্ট আরও রায়ে উল্লেখ করে, বিচার বিভাগীয় শৃঙ্খলা সংক্রান্ত ২০১৭ সালের বিধিমালাও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে নিম্ন আদালতের ওপর নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে ফিরে আসবে।

উল্লেখ্য, পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং সংবিধানের সংশ্লিষ্ট বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!