AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একযোগে ৩৮ বিচারককে বদলি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১২ এএম, ৬ জুলাই, ২০২৬

একযোগে ৩৮ বিচারককে বদলি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন বিচারককে একযোগে পদোন্নতি ও বদলির আদেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে চারজন বিচারক পদোন্নতি পেয়েছেন এবং আরও ৩৪ জনকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চারজন সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে জ্যেষ্ঠতাসহ যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই আদেশে পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদ ও নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩৪ জন বিচারককে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে নিজ নিজ দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

অন্যদিকে, যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!