ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই–আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর একই বছরের আগস্ট মাসে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সুপারিশকারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি তার পদত্যাগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

