AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:২৩ পিএম, ২৩ জুলাই, ২০২৬

মোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিরোধীদলীয় নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী এ ঘোষণাকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন।

রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তৃতীয়ত, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তবে বিরোধী দলগুলোর দাবি, শুধু আদালত গঠন নয়, প্রশ্নপত্র ফাঁসের জন্য রাজনৈতিক ও প্রশাসনিক দায়ও নির্ধারণ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তারা।

এদিকে ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, দাবি পূরণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন প্রত্যাহার করবো না। সোনম ওয়াংচুকের অনশনকে আমরা বৃথা যেতে দেবো না। সূত্র: দ্য হিন্দু

 

একুশে সংবাদ/ওজি

Link copied!