AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন


Ekushey Sangbad
মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ
০৩:১০ পিএম, ২৩ জুলাই, ২০২৬

নিয়ামতপুরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঝাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় ঝাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ঝাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুজ্জামান, ঝাড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা শবনম, ঝাড়ুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ নূর সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির উন্নয়নকর্মী বৃন্দ। উক্ত বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী দ্বারা পরিচালিত হয় ক্যাম্পেইন কার্যক্রমের মূল বিষয়াদি।

ক্যাম্পেইন প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল কঠিন বজ্য ব্যবস্থাপনা সম্পর্কে সুনিদিষ্ট সচেতনতা বৃদ্ধি, গৃহস্থালী ও বাজারে বর্জ্য পৃথকীকরন জনপ্রিয় করা, আচরনের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে যত্রতত্র বর্জ্য ফেলা রোধ করা ও বর্জ্যের পুনঃব্যবহার এবং নিরাপদ নিষ্পত্তি উৎসাহিত করা।

ক্যাম্পেইন প্রোগ্রামটি আলোচনা সভা, র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয় ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিসমাপ্ত করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!