AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৯ পিএম, ২৩ জুলাই, ২০২৬

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। তবে আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যার প্রভাব, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের মতামত এবং সড়ক যোগাযোগে বিঘ্নের বিষয় বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স-২০২৬ পরীক্ষার নির্ধারিত সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার প্রশাসকদের প্রতিবেদন ও পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এদিকে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!