AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবীন সনাতন শিক্ষার্থীদের বরণ করল কুবির পূজা উদ্‌যাপন পরিষদ


Ekushey Sangbad
মঈনুদ্দীন ইরফান, কুবি প্রতিনিধি
১০:১৩ পিএম, ২২ জুলাই, ২০২৬

নবীন সনাতন শিক্ষার্থীদের বরণ করল কুবির পূজা উদ্‌যাপন পরিষদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদ্‌যাপন পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তমা সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ড. প্রদীপ দেবনাথ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা সবাই মেধার স্বাক্ষর রেখেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তাই ভালো ফলাফলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও সনাতন শিক্ষার্থীদের গর্বিত করার পাশাপাশি লোভ ও আবেগ নিয়ন্ত্রণে রেখে সঠিক পথে চলতে হবে। বিশ্ববিদ্যালয়জীবনে নানা প্রলোভন আসে, সেগুলো এড়িয়ে নিজেদের লক্ষ্য অর্জনে মনোযোগী থাকতে হবে।”

অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, “২০০৭ সালে মাত্র সাতটি বিভাগের ১৪–১৫ জন শিক্ষার্থীকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন পরিষদের যাত্রা শুরু হয়েছিল। আমাদের লক্ষ্য ছিল সনাতন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলা। সবাই ঐক্যবদ্ধ থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করবে।”

সভাপতির বক্তব্যে সজীব বিশ্বাস বলেন, “নবীন শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের শক্তি। বিশ্ববিদ্যালয়জীবন শুধু একাডেমিক শিক্ষার নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির চর্চারও ক্ষেত্র। পূজা উদ্‌যাপন পরিষদ সবসময় সনাতন শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা চাই নবীনরা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সম্প্রীতিময় ক্যাম্পাস গড়ে তুলুক।”

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!