যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর মাধ্যমে যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বার্নহ্যাম। গত এক দশকে দেশটির এটি সপ্তম প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা।
দায়িত্ব গ্রহণের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে গাজায় চলমান সংঘাত নিয়ে লেবার পার্টির পূর্ববর্তী অবস্থান প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেন নতুন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে তার সরকার সক্রিয় ভূমিকা পালন করবে।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী কেইর স্টারমার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে অ্যান্ডি বার্নহ্যামকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

