AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবকে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩০ পিএম, ১৬ জুলাই, ২০২৬

সৌদি আরবকে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবের কাছে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (স্থানীয় সময়) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় এ তথ্য জানায়।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ অ-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় সৌদি আরব ১০ হাজারটি এয়ার-টু-এয়ার গাইডেন্স সেকশন এবং ১০ হাজারটি এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেছে। এসব উন্নত গাইডেন্স প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে আরও নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করবে।

চুক্তির প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে ব্রিটিশ প্রতিরক্ষা কোম্পানি বিএই সিস্টেমস (BAE Systems)।

এ ছাড়া চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে দীর্ঘমেয়াদে ১৫ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ১৫ জন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সৌদি আরবে পাঠানো হবে। তারা প্রযুক্তিগত সহায়তা, সামরিক প্রশিক্ষণ, সরঞ্জামের মূল্যায়ন এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!