জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা মেহেদী হাসান মিন্টু নবাব, আকাশ মিয়া, মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ,
ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, মুফতি আনোয়ার হোসাইন, জামাত ইসলামের নায়েবে আমি রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি নূরুল হক রুনু, প্রমুখ ,আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

