AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের মার্কিন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১২ এএম, ১৩ জুলাই, ২০২৬

ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের মার্কিন হামলা

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে একাধিক হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, অভিযানে এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং অস্ত্রসজ্জিত ছোট নৌযানসহ কয়েক ডজন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, এসব হামলায় যুদ্ধবিমান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং আকাশ ও সমুদ্রভিত্তিক আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ সামরিক অভিযানের ধাপ শেষ হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস এলাকায় অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই সেন্টকম তাদের অভিযান শেষ হওয়ার ঘোষণা দেয়।

পরে ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগবিষয়ক ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে সংস্থাটি দাবি করে, সোমবার সকালের হামলায় একজন নিহত হন এবং চারজন আহত হন।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এর ফলে গত মাসে দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই পক্ষের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তবে ওয়াশিংটন জানিয়েছে, সামরিক উত্তেজনা সত্ত্বেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি এবং মধ্যস্থতাকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!