AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:১৬ পিএম, ১২ জুলাই, ২০২৬

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, খামেনি এবং যুদ্ধে নিহত অন্যান্য ইরানিদের মৃত্যুর জন্য যাদের দায়ী করা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরও দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও এ প্রতিশোধ কার্যকর করা হবে।

এ বক্তব্যের পর ইরানের সংবাদমাধ্যম হামশাহরি ১৩ জন আন্তর্জাতিক নেতার একটি তালিকা প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে এসব নেতার নাম উল্লেখ করা হয়েছে।

তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মারৎসসহ আরও কয়েকজন নেতা।

উল্লেখ্য, এসব দাবি ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। স্বাধীনভাবে এ ধরনের হুমকি বা তালিকার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এতে আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সংবাদমাধ্যমটির অনলাইন ভার্সনে এই হিট লিস্ট প্রকাশ করা হলেও আজকে তাদের যে ছাপা পত্রিকা বেরিয়েছে সেখানে এটি নেই বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় টার্গেট করা হয়েছে মার্কিনিদের সামরিক অবকাঠামো।

রোববার রাতের এ হামলা ও পাল্টা হামলার পর ইরানের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে সৌদি আরব। দেশটি বলেছে, আন্তর্জাতিক আইন থেকে শুরু করে ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের সনদসহ সবকিছু লঙ্ঘন করেছে ইরান। যা মোটেও কাম্য নয়।

এ ব্যাপারে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইরান বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন সনদ এবং সুপ্রতিবেশীর নীতি নৈতিকতা লঙ্ঘন করেছে। তাদের এসব হামলার কারণে সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল হুমকিতে পড়েছে।

সর্বশেষ হামলায় সৌদি আরবকে টার্গেট করা হয়নি। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। সূত্র: এএফপি

 

একুশে সংবাদ/ওজি

Link copied!