বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পূর্বধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিদ্যালয়টি থেকে তিনজন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে গৌরব অর্জন করেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের ফলেই এ সাফল্য এসেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী:
মো. নাকিব মোর্শেদ (রোল: ৫০০১৭২২) ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি লাভ করেছে। তিনি মো. দেলোয়ার হোসেন ও পূর্বধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. শাহানা পারভীনের ছেলে।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী:
জুবায়ের আব্দুল্লাহ (রোল: ৫০০১৭২৩), মো. ইউসুফ আলী ও মোছা. সাদিয়ার ছেলে।
নাজিফা ইসলাম জারা (রোল: ৫০০১৭৩২), মো. নান্নু সিকদার ও রাবেয়া আক্তারের মেয়ে।
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার কারণেই আমাদের বিদ্যালয় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। আমরা আশা করি, এসব শিক্ষার্থী ভবিষ্যতেও দেশের জন্য গৌরব বয়ে আনবে।”
কৃতি শিক্ষার্থীদের এই অর্জনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় সুধীজন অভিনন্দন জানিয়েছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুমসহ কমিটির সদস্যরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের আরও সাফল্য কামনা করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

